1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

ফেনীতে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

ফেনীর ছাগলনাইয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতের নাম সিরাজুল ইসলাম (৩০)। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

আজ বোরবার বিকেল ৩টার দিকে উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ উপজেলার নিজকুঞ্জরা গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকারের অনুসারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার ছিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এর জেরে আজ দুপুরে চেয়ারম্যান আজিজ গ্রুপের ৫/৬জন অনুসারী সমিতি বাজারে দোকানে বসা অবস্থায় সিরাজুল ইসলামের ওপর অতর্কিতে হামলা চালায় ও গুলি করে। এ সময় তার আর্তচিৎকারে জুলফিকার গ্রুপের সদস্যরা এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হামলাকারীদের গুলিতে পারভেজ, জিহান, শহীদ নামে আরও তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কীভাবে হত্যাকাণ্ড হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!