1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রমাণ করবো নির্বাচন ফ্রি, ফেয়ার হবে: কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপির সন্দেহের সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন নিয়ে অন্ধকারে ঢিল ছোঁড়া তাদের পুরনো অভ্যাস। নির্বাচনের আগেই তারা হেরে যায়। নির্বাচনের আগেই বলছে নির্বাচন সুষ্ঠু হবে না। এই ধরনের সংশয় থাকা উচিত নয়। আমরাও প্রমাণ করবো নির্বাচন ফ্রি, ফেয়ার হবে। সেই লক্ষ্যে ইলেকশন কমিশনকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সমাজবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহাসচিব মো. কামাল শরীফ।

ওবায়দুল কাদের বলেন, আজ মাদক সুনামির মতো আমাদের সমাজকে গ্রাস করেছে। একইসঙ্গে গ্রাস করছে ভেজাল। সঙ্গে দুর্নীতিও আছে। সারা দুনিয়াতেই দুর্নীতি আছে। এই দুর্নীতি, মাদক ও ভেজাল আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। এই জায়গাগুলোতে আপনারা কিছু কাজ করতে পারেন। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন আমরা ভেজালের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।

বর্তমান সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর দাবি করে ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, এক্সেপ্টেবল এবং ক্রেডিবল হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ এশিয়ায় শীর্ষে। বাংলাদেশের অর্থনীতি ১৮০ কোটি ডলারের। যেটি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৩০০ কোটিতে রূপান্তরিত হবে। এটি সম্ভব হয়েছে দেশরত্ন শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারণে। যিনি ইতোমধ্যে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করে দেশকে কলঙ্কমুক্ত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!