1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: ফখরুলসহ বিএনপির ১২ নেতার বিরুদ্ধে ফের মামলা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ ১২ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

তারেক রহমান ও ফখরুল ইসলাম ছাড়া মামলার অপর আসামিরা হলেন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলটির মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াতে ইসলামীর রোকন ও শাহ আলী বাগদাদী (রা.) কামিল মাদ্রাসার সাময়িক বহিষ্কৃত উপাধ্যক্ষ আফজাল হোসেন, মাদ্রাসার অধ্যাপক মুজিবুর রহমান ও আবদুল করিম, হাফেজ মোহাম্মদ দিদারুল ইসলাম, আমিনুল হক বাবু এবং ফারুক আহমদ। এছাড়া মামলায় ৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমান বাদির অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দারুস সালাম পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদি অভিযোগ করেন, এ বি সিদ্দিকী গত ৬ ডিসেম্বর শাহ আলী মাজারের কাছে গেলে ৪/৫ জন লোক নিজেদের আওয়ামী ওলামা লীগের কর্মী বলে পরিচয় দেয়।

তারা বিএনপির বিরুদ্ধে একটি মামলা করার জন্য পার্শ্ববর্তী একটি ভবনে নিয়ে যেতে চায়।

কিন্তু বাদি এ বি সিদ্দিকী বুঝতে পারেন এটি মিরপুরের বিএনপি নেতা রবিউল আউয়াল সোহেলের ভবন। তিনি ভবনের ভিতরে যেতে অস্বীকার করেন।

এক পর্যায়ে তারা স্বীকার করেন যে, তারা বিএনপি, জামায়াতের লোক। রবিউল আউয়াল তাদের পাঠিয়েছেন তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। বাদি যেতে না চাইলে তারা বলেন, বিএনপির নেতারা বলেছেন, তাদের নেতা (তারেক রহমান) নির্দেশ দিয়েছেন, খালেদা জিয়া এবং সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে ২১ আগস্টের মতো শেখ হাসিনার পরিবার এবং তোর পরিবারের সদস্যদের আইএস দিয়ে খুন করাবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!