1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, সোয়া ২ লাখ টাকা জব্দ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) হঠাৎ করে ঝালকাঠির আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দুই লাখ ১৩ হাজার টাকা জব্দ করেছে। দুদকের বরিশাল আঞ্চলিক শাখার উপপরিচালক দেবব্রত কুমার মন্ডলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আজ মঙ্গলবার  দুপুর দেড়টার দিকে অভিযান শুরু হয়ে চলেছে বিকেল ৪টা পর্যন্ত।

অভিযানে অংশ নিয়েছেন দুদকের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, উপসহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকার ও মো. আলআমিনসহ সাত সদস্যের টিম।

দুদকের উপপরিচালক দেবব্রত কুমার মন্ডল বলেন, দুদকের হটলাইন ১০৬ নম্বরে কল করে অভিযোগ দেন হয়রানির শিকার এক সেবাগ্রহীতা। অভিযোগ পেয়েই অভিযান চালায় দুদক।

অভিযানের সময় ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ২০৭ নম্বর কক্ষের স্টোর রুমে রফিক নামের এক কর্মচারীর বিছানা, ব্যাগ ও ছোট আলমারি থেকে দুই লাখ ১৩ হাজার টাকা জব্দ করা হয়। দুদকের টিম দেখে আগেই পালিয়ে যায় পাসপোর্ট অফিসের কর্মচারী রফিক। মানিকগঞ্জের ঘিওর উপজেলার আব্দুর রহমানের ছেলে রফিক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ফাতেমা বেগম বলেন, আমি গত মাসে এখানে যোগ দিয়েছি। অফিসিয়াল কোনো কিছুই এখন পর্যন্ত বুঝে উঠতে পারিনি। অভিযান চালিয়ে অফিসের আউটসোর্সিং কর্মচারী রফিকের শয়ন কক্ষ থেকে দুই লাখ ১৩ হাজার টাকা উদ্ধার করেছে দুদক। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!