
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের দৌলতপুর যুব ক্লাব এর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২২ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয়েছে।
সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হোসেনপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ ও ইউপি সদস্য মোঃ পল্বব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা তৌফিকুল আমিন মন্ডল টিটু।
এসময় উপস্থিত ছিলেন যুব ক্লাবের সদস্য মেহেদী হাসান মিশুক, সজীব মিয়া, রজ্জব আলী,মেহেদী হাসান,রবিউল,ছোঠন,শাফিরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা ।
প্রধান অতিথির বক্তব্যে তৌফিকুল আমিন মন্ডল টিটু উপস্থিত সকলকে নিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে নিজ এলাকা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গিকার করেন।