1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে সরকারিভাবে ধানক্রয়ে ধীরগতিতে চলছে ধুম্রজাল

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় চলতি আমন মৌসুমে ২৬ টাকা দর কেজিতে সরকারি ভাবে ধান ক্রয়ের লক্ষমাত্রা ১৫ শত ১২ টন । গত ২০ নভেম্বর আনুষ্টানিকভাবে ধান ক্রয়ের উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে ধান ক্রয় কার্যক্রম। উপজেলার সরকারিভাবে ধান ক্রয়ে চলছে ধীরগতি ও ধুম্রজাল। বহু জল্পনা কল্পনার মাঝে অবশেষে উপজেলা কৃষি অফিসের প্রদানকৃত তালিকা অনুযায়ী গত ২৭ নভেম্বর বুধবার সদর ইউনিয়নের কৃষকদের লটারী মাধ্যমে ২৪০ জন কৃষক নির্বাচিত করা হলেও একটি বিশেষ চক্রের কারণে আজ ১০ ডিসেম্বরের এসে লটারীর নির্বাচিত কৃষকদের তালিকা প্রকাশ করা হয়নি বা তাদের নিকট হতে ধান ক্রয়ে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি।

অথচ লটারী হওয়ার দিন বা পরেই দিন যেখানে তালিকা প্রকাশ করার কথা সেখানে তালিকা হওয়ার পরেও গত কয়েকদিনেও প্রকাশ না করায় সাধারণ কৃষকরা দাবী করেন একটি চক্রকে বিশেষ সুবিধা প্রদানে ও নিজে সুবিধা গ্রহনে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুর রহমানের যোগসাজসে লটারীতে বিজয়ী কৃষকদের নাম কর্তন করে একটি চক্রের মনোনীত কৃষকদের নাম অন্তভুক্ত করার হচ্ছে তাই লটারীতে বিজয়ী কৃষকদের নামের তালিকা অদৃশ্য কারণে প্রকাশ করা হচ্ছে না।

পলাশবাড়ীর খাদ্য গুদাম কর্মকর্তা আব্দুল কাদের বকসি জনান,লটারীতে নির্বাচিত কৃষকগণ যে কোন সময় এসে তাদের ধান দিতে পারবে। এতে কোন বাধা নেই আমরা তালিকা অনুযায়ী ধান ক্রয়ে সর্বদা প্রস্তুত।

এবিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান,লটারীতে নির্বাচিত কৃষকদের তালিকা লটারীর দিনই করা হয়েছে। আমারা সেই তালিকা অনুযায়ী কৃষকদের নিকট হতে ধান ক্রয় করবো। নতুন করে অন্য কোন কৃষককে অন্তভুক্ত করা হয়নি । তবে মৃত ব্যক্তিদের ভিতরে যেসব কৃষক তালিকাভুক্ত হওয়ার বিষয় রয়েছে কমিটির সাথে আলোচনা করে সেগুলো সংশোধন করা হবে। এবং আগামীকাল নির্বাচিত কৃষকদের তালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলায় সরকারিভাবে ধান ক্রয় স্বচ্ছতা সহিত প্রকৃত কৃষকগণের নিকট হতে ধান ক্রয়ের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ধান আবাদী কৃষকগণ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!