
যথাযোগ্য মর্যাদায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পালন হলো মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর রোজ সোমবার এ উপলক্ষে সূর্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়। পরে সকালে পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলা ও ডিসপ্লে প্রদর্শন ও বিকেলে ক্রিকেট ও প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
বিকেল ৫ টায় এ প্রিতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন,সাবেক সাংসদ আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, আলি রেজা মোস্তফা গোলাপ, তোতা চৌধুরী, লাভলু প্রমূখ এবং প্রশাসনের পক্ষে ওসি মাসুদুর রহমান, তদন্ত অফিসার মতিউর রহমানসহ থানা এস আই, এএসআই ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু, নুরুল ইসলাম ও সময় নিউজ গাইবান্ধা জেলা প্রতিনিধি সরকার লুৎফর রহমান প্রমূখ।
খেলায় ধারাভাষ্যে ছিলেন উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি শহিদুল ইসলাম বাদশা। পরিচালনায় ছিলেন যুগ্ম- সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম। খেলা শেষে হাতে হাতে পুরস্কার তুলে দেয়
অতিথিরা #