
গাইবান্ধার পলাশবাড়ীতে ২৩ ডিসেম্বর সোমবার রাতে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের মৃত গোলজার রহমান ছেলে মোঃ নানু ওরফে লালু (৭০) কে জিআর ওয়ারেন্ট মুলে গ্রেপ্তার করা করেন। অপর দিকে গরু চুরি মামলার আসামী একই ইউনিয়নের ভেলাকোপা গ্রামের মোঃ সায়দার রহমানের ছেলে মোঃ সবুজ ওরফে সবুর (৪০) কে তালুক জামিরা বাজার হইতে গ্রেফতার করেছে পুলিশ।
হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক রাকিব হোসেন দুইজন কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ।