
নবগঠিত পলাশবাড়ী পৌরসভা এলাকার উপকারভোগী ৩শ’ ২০ পৌরবাসীর মাঝে ভিজিডি’র চাল সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে।
পৌরসভা বাস্তবায়ন হওয়ায় পলাশবাড়ী উপজেলা সদর ইউনিয়ন পরিষদ বিপুপ্ত ঘোষণা করা হয়। ফলে অত্র ইউনিয়নাধীন তালিকাভূক্ত উপকারভোগিদের মাঝে ভিজিডি’র চাল বিতরন বন্ধ করে দেয়া হয়। সম্ভাব্য বঞ্চিত ভূক্তভোগি উপকারভোগি মহল উপজেলা প্রশাসনের মাধ্যমে এ ব্যাপারে গাইবান্ধা জেলা প্রশাসকের প্রয়োজনীয় বিশেষ হস্তপে কামনা করা হয়।
পরবর্তিতে অতি দরিদ্র-দুস্থ-অসহায় পরিবারগুলোর দুঃখ-দুর্দশার বিষয়টি মানবিক বিবেচনায় জেলা প্রশাসক চাল বিতরণের নির্দেশ প্রদান করেন। নির্দেশপ্রাপ্ত হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মেজবাউল হোসেন সাবেক পলাশবাড়ী সদর ইউনিয়ন এবং বর্তমান পৌর এলাকাবাসির মাঝে চাল বিতরণের সিদ্ধান্ত গ্রহন করেন। উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুম থেকে ১১ ডিসেম্বর বুধবার সকাল থেকে কার্ডধারীিদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ সম্পন্ন করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মোট ৩’শ ২০ পরিবারের মাঝে প্রতিমাস ৩০ কেজি হিসেবে ৩ মাসের একত্রে ৯০ কেজি করে চাল বিতরণ করা হয়।