1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

পদত্যাগ করেই ইসি মাহবুবের কথা বলা প্রয়োজন: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার তার ব্যর্থতার যেসব কথা বলেছেন, পদত্যাগ করে তা বলা উচিত ছিল।
তিনি বলেন, মাহবুব তালুকদার তার পদে (অবস্থানে) থেকে এ ধরনের কথা বলা আত্মপ্রবঞ্চনা।
মন্ত্রী আজ সচিবালয়ে তার দফতরে রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশন সংস্কার এগুলো আওয়ামী লীগের দাবির ভিত্তিতেই হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের দাবির প্রেক্ষিতে ছবিযুক্ত ভোটার তালিকা হয়েছে। নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনেও অনেক সংস্কার হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যুগের এবং সময়ের প্রয়োজনে এ সংস্কার যেকোন সময়ই হতে পারে।
ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে যেসব সিটি কর্পোরেশন এবং অন্যান্য নির্বাচন হয়েছে তার সব ক’টি সুষ্ঠু ও অবাধ হয়েছে।
মন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেই বিএনপির প্রার্থী অনেক স্থানে জয়লাভ করেছে। সিটি কর্পোরেশন নির্বাচনও অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলেও আমার দৃঢ় বিশ্বাস। কারণ, ইসি অত্যন্ত সুষ্ঠু ও স্বাধীনভাবে কাজ করছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!