1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে হয়রানিমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে ন্যায়বিচার ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম

নেত্রী আমাকে যা দিয়েছেন তার জন্য শুকরিয়া: সাঈদ খোকন

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, বাবার অবর্তমানে আমার অভিভাবক আমার নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তা মাথা পেতে নিলাম। তিনি আমাকে যা দিয়েছেন তার জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ।

সোমবার দুপুরে ডিএসসিসির নগর ভবনে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, আমি জলসবুজের যে প্রকল্প হাতে নিয়েছি, সেটির প্রায় ৮৫ থেকে ৯০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজ শেষের পথে। আমাদের মাঠগুলো আধুনিক করে সাজিয়েছি।

এক প্রশ্নের জবাবে ডিএসসিসি মেয়র বলেন, পরবর্তীতে যিনি মেয়র হবেন আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করবো। আশা করি তিনি বাকি কাজ এগিয়ে নেবেন।

আওয়ামী লীগ থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তাকে সহযোগিতা করবেন কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়টি আমি আমার নেত্রী এবং পুরনো ঢাকার মুরব্বিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো। যাদের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি, তাদের সঙ্গে পরামর্শ করবো। এছাড়া আমি যেহেতু পূর্ণ মন্ত্রীর দায়িত্বে আছি, সেক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে আইন কানুনের বিষয় আছে। আমি ভালো করে বুঝে শুনে পরামর্শ করে আবার আপনাদের কাছে আমার সিদ্ধান্ত জানাবো।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!