1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

নুরের ওপর হামলা হবে কেন, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘৯ বার না দুইবার সেটা আমরা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো- তার ওপর হামলা হবে কেন?’

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

বিশিষ্টজনেরা বলছেন, নুর এ পর্যন্ত ৯ বার হামলার শিকার হয়েছেন। শুরু থেকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এর পুনরাবৃত্তি হতো না- এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘৯ বার না দুইবার সেটা আমরা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো- তার ওপর হামলা হবে কেন?’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নুরু কেন বারবার হামলার শিকার হচ্ছে তা খতিয়ে দেখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমি মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পর ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসুর নেতৃত্বে এসেছে নুরুল হক নুর। তাই আমরা মনে করি ডাকসুকে ধরে রাখতে হবে। ভবিষ্যত রাজনীতিক এখান থেকে উঠে আসে। আমরা যেভাবে উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না। সেজন্য ডাকসু প্রতিনিধিরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খল রাজনীতি করে সেটা আমরা প্রত্যাশা করবো।’

মন্ত্রী বলেন, ‘আমি যা বলতে চাচ্ছি, আইন-শৃঙ্খলা বাহিনী কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে না। ইউনিভার্সিটির যখন প্রয়োজন হয় প্রক্টর কিংবা ভিসি যদি অনুমতি দেন কিংবা অনুরোধ করেন তখনই তারা প্রবেশ করে। কাজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চেয়ে সেখানে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই কার্যকর ভূমিকা পালন করেন।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমার নিজেরই প্রশ্ন নুরের ওপর কেন বারবার হামলা হচ্ছে? আপনারা যদি এর কোনো কারণ পান তাহলে আমাকে জানাবেন। তবে নুর কেন বারবার ‘আপনাদের মতে’ আক্রান্ত হচ্ছে সেটা আমরা দেখবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে আপনারা জানেন। ইতোমধ্যে কয়েকজনকে ধরা হয়েছে। এদের মধ্যে যারা অভিযুক্ত কিংবা যারা প্রমাণযুক্ত হয়েছে এবং যাদের ঘটনায় দেখা গেছে তাদের অবশ্যই ধরা হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!