1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

নুরের উপর হামলাকারীদের ছাড় না দিতে নাসিমের অনুরোধ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

নুরের ওপর হামলাকারীদের যাতে কোনো ছাড় দেয়া না হয়, সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সব পদক্ষেপ নেয়ার অনুরোধ করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

আজ বৃহস্পতিবার বেলা ১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহাজোটের সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

১৪ দলের এই মুখপাত্র বলেছেন, মতের পার্থক্য থাকবেই। তাই বলে ডাকসুর ভিপির ওপর যেভাবে হামলা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। মুক্তিযুদ্ধের নামে সংগঠন করে হামলা করবেন, তা কোনোভাবেই মেনে নেয়ার নয়।

নুরের ওপর হামলাকারীদের যাতে কোনো ছাড় দেয়া না হয়, সে জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে সব পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন তিনি।

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানান মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, নির্বাচনে বিএনপির আগমনকে আমরা স্বাগত জানাই। তবে হঠাৎ মাঠ থেকে যেন বিএনপি পালিয়ে না যায়, সে জন্য সজাগ থাকতে হবে। ফল যাই হোক ১৪ দল মেনে নেবে।

তিনি বলেন, ঢাকাকে উৎসবের নগরী করবে নির্বাচন কমিশন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানাই।

এ নির্বাচন নিয়ে কোনো বিতর্কের পরিবেশ তৈরি হলে তার দায়িত্ব ইসিকেই বহন করতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে আমরা পূর্ণ সমর্থন দেব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!