1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজেরাই ককটেল মেরে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বিএনপি: কাদের

  • আপডেট হয়েছে : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

বিএনপি অফিসের সামনে কারা ককটেল মেরেছে এটাও তারাই (বিএনপি) ভালো জানে। এমন হতে পারে রাজনৈতিক ফায়দা লুটতে তারা নিজেরাই এ কাজ করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার বনানীর সেতু ভবনের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী প্রসঙ্গে আ.লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, আমরা অ্যাক্সেপ্টেবল এবং উইনেবল প্রার্থী দিয়েছি। সেক্ষেত্রে আগের মেয়র খারাপ কী ভালো সে প্রসঙ্গে আমি যেতে চাই না। সিটি করপোরেশন নির্বাচনের জন্য বিভিন্ন জরিপের মাধ্যমে আমরা গ্রহণযোগ্য প্রার্থী বেছে নিয়েছি।

তিনি বলেছেন, ‘ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ একটি বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত ঘটনা। এর পেছনে পলিটিক্সও কাজ করে। এখন আমি আমার অফিসের সামনে বোমা মেরে যদি বলি এটা বিরোধী দল করেছে। সেটা বলা তো খুব সহজ।

‘প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন হবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। সেখানে হারি জিতি নাহি লাজ।’

ভারতের নয়া নাগরিকত্ব আইন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমাদের কাছে সবসময় জাতীয় স্বার্থই বড়। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব খুব গুরুত্ব দিয়ে থাকি।‘ভারতের সঙ্গে যেসব বিষয় অমীমাংসিত রয়েছে আমরা একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করে ফেলবো,’ যোগ করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!