1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

নিজেদের মধ্যে যদি সমস্যা থাকলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ কঠিন হবে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব, মাদকের সঙ্গে যেন কারও কোনোরকম সংশ্লিষ্টতা না থাকে। কারণ নিজেদের মধ্যে যদি সমস্যা থাকে, তখন মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

মঙ্গলবার দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, কোনো বাহিনীর মধ্যে যেন কেউ মাদক সেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত না হয়। থাকলে আমাদের অবশ্যই সচেতনভাবে এখান থেকে বেরিয়ে আসতে হবে।

বেনজীর আহমেদ বলেন, আমরাসহ অন্য সংস্থাগুলো নিয়মিত অভিযান চালিয়ে এখন মাদক অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে এখনও আমাদের আত্মতুষ্টির সময় আসেনি। আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব। অপারেশনের পাশাপাশি এখন আমরা সামাজিক সচেতনতার প্রতি বেশি জোর দিচ্ছি। এভাবে সচেতন করে যদি ডিমান্ড কমানো যায়। তাহলে এমনিতেই সাপ্লাই কমে আসবে।

এক প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, সমুদ্র পথে টহল বাড়ানো হয়েছে। র‌্যাব ছাড়াও কোস্ট গার্ড, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও বিজিবি কাজ করছে।

বেনজীর আহমেদ বলেন, কোনো একক বাহিনীর পক্ষে একা মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য দরকার সবাইকে একত্রিত করা। বাংলাদেশিরা আজ পর্যন্ত যেসব ঘটনায় একত্রিত হয়েছেন সেটা সম্ভব হয়েছে। এই মাদক বেশিদিন চলবে না। আমরা এটা যৌথভাবে নির্মূল করব।

বেনজীর আহমেদ আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন নিয়ে যখন পশ্চিমা বাঘা বাঘা অর্থনীতিবিদ বলতেন, আমাদের উন্নয়ন সম্ভব নয়। আজ তাদের মুখে চুনকালি মেখে দেশ এখন উন্নয়নের সড়কে। এখন যারা বলছেন, আমরা মাদক নির্মূল করতে পারব না, তাদেরকে দেখিয়ে দেব আমরা মাদককে নির্মূল করেছি।

র‍্যাবের ডিজি বলেন, আমরা আর কোনো তরুণকে মাদকের ছোবলে পড়তে দেব না। তরুণদের সুস্থ সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
র‌্যাব ডিজি বলেন, ‘আপাতত আমাদের টার্গেট মাদককে দুষ্প্রাপ্য করে দেওয়া। আগে এক পিস ইয়াবা কিনতে লাগত ৫০ টাকা। আর এখন ৫০০ থেকে ৬০০ টাকা পিস বিক্রি হচ্ছে। এতে করে ধীরে ধীরে এমনিতেই ডিমান্ড কমে আসবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!