1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

দুই বউয়ের মামলায় অভিযুক্ত সেই ওসি প্রত্যাহার

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিনকে অবশেষে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আজ বুধবার কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আনোয়ারুল হক বলেন, সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাকে প্রত্যাহার করে ডিএসবির বিল্লাল হোসেনকে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

পরিদর্শক সালাউদ্দিনের বিরুদ্ধে গত কয়েকদিনে নারী নির্যাতন, যৌতুক, পরকীয়া ও এক ব্যবসায়ীকে থানায় আটকে দেড় কোটি টাকার চেক লিখিয়ে নেয়ার অভিযোগে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলা করেছেন তার দুই স্ত্রী আর অপরটি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মহিউদ্দিন।

গত ২৮ নভেম্বর কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তার প্রথম স্ত্রী দুই সন্তানকে সাথে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার বিচারক আবদুল আউয়াল মামলাটি আমলে নিয়ে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। মামলায় ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, যৌতুক ও পরকীয়ায় আসক্তির অভিযোগ আনা হয়।

এছাড়া গত ১ ডিসেম্বর এক ব্যবসায়ীকে তার হোটেল থেকে উঠিয়ে নিয়ে থানায় আটকে দেড় কোটি টাকার চেক লিখিয়ে নেয়ার অভিযোগে পরিদর্শক সালাউদ্দিনসহ তার ব্যবসায়িক অংশীদারের বিরুদ্ধে মামলা করেন কুমিল্লা নগরীর মনোহরপুরস্থ সোনা মিয়ার ছেলে মহিউদ্দিন।

একই দিন ব্রাহ্মণবাড়িয়ার সদর আদালতে ২০ লাখ টাকার যৌতুকের মামলা করেন পরিদর্শক সালাউদ্দিনের দ্বিতীয় স্ত্রী তাহমিনা আক্তার পান্না। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা এলাকার সরাফত উল্লাহর মেয়ে। ২০১৪ সালে পান্নাকে ১৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন এই পুলিশ কর্মকর্তা। সূত্র: ইউএনবি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!