1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

তালেবান হামলায় আফগানিস্তানে ১০ সেনা নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবনারা ১০ সেনাকে হত্যা করেছে বলে আজ শনিবার দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন।

প্রদেশের গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, শুক্রবার গভীর রাতে প্রথমে একটি সেনা চৌকিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এরপর দুপক্ষের মধ্যে কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এ সময় আরও চার সেনা আহত হন।

তালেবান মুখপাত্র ক্বারি ইউসুফ আহমাদি এ হামলার দায় স্বীকার করে বলেছেন, তারা অস্ত্র ও গোলাবারুদও জব্দ করেছেন।

হেলমান্দ প্রদেশ বিশেষ করে সাংগিন জেলায় যেখানে আক্রমণ হয়েছে সেখানে তালেবানদের বেশ শক্ত অবস্থান রয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে তালেবানরা বিভিন্ন প্রদেশে আফগান সেনাবাহিনী এবং নিরাপত্তা চৌকিগুলোতে হামলার পরিমাণ বৃদ্ধি করেছে।

বৃহস্পতিবার এমনই এক হামলায় ছয় আফগান সেনা নিহত হয়েছিল। একইভাবে গত মঙ্গলবার বাল্ক প্রদেশে আরেকটি হামলায় কমপক্ষে সাত আফগান সেনা নিহত হয়। তার আগে সোমবার উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবানের হামলায় এক আমেরিকান সেনা নিহত হন।

তালেবানরা এখনো প্রায় আফগানিস্তানের অর্ধেক এলাকা নিয়ন্ত্রণ করে। আমেরিকার সাথে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানে মার্কিন দূতের সাথে আলোচনার পরও তারা আফগান সেনাবাহিনী, মার্কিন বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। বোমা হামলায় দেশটির বেসামরিক নাগরিকও মারা যাচ্ছে। সূত্র: ইউএনবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!