1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

ঢাকা চেম্বারের নতুন সভাপতি শামস মাহমুদ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

শামস মাহমুদ ২০২০ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোমবার ঢাকা চেম্বার মিলনায়তনে ডিসিসিআইয়ের ৫৮তম বার্ষিক সাধারণ সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করা হয়। একই সঙ্গে এন কে এ মবিন ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং মোহাম্মদ বাশিরউদ্দিন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

নব-নির্বাচিত ঊর্ধ্বতন সহসভাপতি এন কে এ মবিন ইমারজিং ক্রেডিট রেটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহসভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন ক্যাপিটাল এগ্রো এ্যাকুয়া এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত পরিচালকবৃন্দ হলেন – আরমান হক, মো. শাহীদ হোসেন,মো. জিয়া উদ্দিন, মনোয়ার হোসেন এবং ইঞ্জিনিয়ার শামসুজ্জোহা চৌধুরী।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সভাপতি শামস মাহমুদ বাংলাদেশের টেক্সটাইল এবং তৈরি পোষাক খাতের স্বনামধন্য উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন ফেলো। বর্তমানে তিনি শাশা ডেনিমস লিমিটেড,শাশা গার্মেন্টস লিমিটেড,শাশা স্পিনিং লিমিটেড এবং শাশা টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি বাংলাদেশে ইথোপিয়ার অনারারি কনসুল হিসেবে নিয়োজিত আছেন। তিনি বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন ও ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক এবং বাংলাদেশ-ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শামস মাহমুদ ২০১০-১১ সালে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন হতে ‘এক্সপোর্ট এ্যাওয়ার্ড’ পদক লাভ করেন। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!