1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

জিয়া পাকিস্তানের স্পাই হয়ে যুদ্ধে অংশ নেন: শেখ সেলিম

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, জিয়া বাংলাদেশের নাগরিক ছিলেন না, তার জন্ম পাকিস্তানে। জিয়ার বাবা-মায়ের কবরও পাকিস্তানে। তিনি পাকিস্তানের ঠিকানাতেই সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। আর যুদ্ধে অংশ নেন পাকিস্তানের স্পাই হয়ে।

সোমবার দুপুরে চান্দিনা উপজেলার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এর আগে বেলা সাড়ে ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি শেখ সেলিম।

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামূল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর প্রমুখ।

এতে আরও বক্তব্য দেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সুবিদ আলী ভূইয়া, ইউসুফ আবদদুল্লাহ হারুন, সেলিমা আহমাদ মেরী, রাজি মোহাম্মদ ফখরুল মুন্সি প্রমুখ।

শেখ সেলিম বলেন, বিশ্বের কোনো দেশেই স্বাধীনতার পক্ষে বিপক্ষের দুই শক্তির অবস্থান নেই, বাংলাদেশেও স্বাধীনতার বিপক্ষের বলতে কোনো শক্তি থাকতে পারবে না।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, জিয়া-মোস্তাকই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছে গণতন্ত্রকে, হত্যা করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে। তাদের জন্য বাংলাদেশ ৫০ বছর পিছিয়ে গেছে।

সম্মেলনে পাকিস্তানের স্বপ্ন বাদ দিয়ে বিএনপিকে উন্নত বাংলাদেশের কথা বলার আহ্বানও জানান তিনি।

শেখ সেলিম আরও বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে খুনের ঘটনার সাথে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে অন্যান্য খুনিদের মতো তারও ফাঁসি হতো। মৃত মানুষের বিচার হয় না। এজন্য জিয়া ও মোস্তাকদের বিচার হয়নি। বেঁচে থাকলে তাদেরও বিচার হতো।

তিনি বলেন, ৭১ এর ৫ মে মেজর আসলাম বেগ চিঠি দিয়ে জিয়াকে লিখেন, “তোমার স্ত্রী ও সন্তানদের কোনো চিন্তা করো না, তোমার কর্মকাণ্ডে আমরা খুশি। তোমাকে নতুন কাজ দেওয়া হবে। তুমি মেজর জলিল থেকে সাবধান থেকো।” ওই চিঠির মানে কি দাঁড়ায়? তিনি স্পাই-ই ছিলেন, মুক্তিযোদ্ধাদের খবরা-খবর তিনি পাকিস্তানে পাঠাচ্ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!