
জয়পুরহাট সদর উপজেলার জলাটুল চাকিপাড়া মোড়ে ট্রাকের চাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সদর উপজেলার দেওপাড়া গ্রামের ওয়েলডিং মিস্ত্রি নুর আলমের স্ত্রী রিফা (২৪) ও তার মেয়ে আনিকা (৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, সকালে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন রিফা। পথে উপজেলার জলাটুল চাকিপাড়া মোড়ে একটি ট্রাক মা-মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।