1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ

জয়নুল আবেদীনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের (বীর বিক্রম) মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক জানান। বঙ্গভবন প্রেস উইং ও প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।

শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন একজন বিশ্বস্ত ও দক্ষ সামরিক কর্মকর্তা। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ সামরিক কর্মকর্তাকে হারালো।

রাষ্ট্রপতি মরহুম মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, জয়নুল আবেদীন সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ সময়ে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেন।

তিনি আরও বলেন, দেশপ্রেম ও কর্তব্যপরায়ণতা জেনারেল আবেদীনকে আমাদের মাঝে স্মরণীয় করে রাখবে।

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫ টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন।

আগামীকাল বুধবার বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!