1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত

ছেলেকে ছাড়িয়ে নিতে থানায় মাহী বি চৌধুরী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচারণের অভিযোগে বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর ছেলে আরাসকে আটক করে বনানী থানা পুলিশ। এসময় তিনি মাতাল অবস্থায় ছিলেন।

বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। যদিও রাত সাড়ে ১১টার দিকে মাহীর ছেলেকে ছেড়ে দেয়া হয়।

জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯ টার দিকে বনানী কবরস্থানের দিক থেকে এয়ারপোর্ট রোডে বের হওয়ার সময় একটি সিএনজিকে খয়েরী রং’র গাড়ি ধাক্কা দেয়। গাড়ি নম্বর- ঢাকা মেট্রো-গ ২৮-০৮৩৬। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আলমগীরের পায়ে আঘাত করে। এ সময় গাড়িটির চালকের আসনে ছিলেন মাহির ছেলে।আরো জানা গেছে, সার্জেন্ট মাহির ছেলেকে গাড়ি থেকে বের হতে বললে সে মাতাল অবস্থায় বের হয়ে আলমগীরের শার্টের কলার ধরে টান দেয়। এতে তার শার্টের দুটি বোতাম ছিঁড়ে যায়। এর পরেই এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকেন সার্জেন্ট আলমগীরকে। অবস্থা বেগতিক দেখে ট্রাফিক পুলিশের অন্য সদস্যরা বনানী থানার কন্ট্রোল রুমে যোগাযোগ করলে থানা থেকে একটি পুলিশের ভ্যান এসে মাহির ছেলে ও তার সাথে থাকা বন্ধুকে আটক করে বনানী থানায় নিয়ে যায়। এ সময় ধাক্কা দেয়া গাড়িটিকেও থানায় নিয়ে যায় পুলিশ।

সূত্র জানায়, মাহি থানার ওসিকে বুঝানোর চেষ্টা করেন তার ছেলে ভুল করে ফেলেছে এ জন্য তিনি ক্ষমা প্রার্থী। এর পরে থানার ওসি সার্জেন্ট আলমগীরকে ডেকে নেন। এরপর মাহি তার কাছে এ ঘটনার জন্য ক্ষমা চান।

এ সময় মাহি বলেন, ‘আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে হবে।’ এরপর মাহি তার ছেলে আর ছেলের বন্ধুকে নিয়ে হাসপাতালে যাবে বলে দ্রুত থানা থেকে বের হয়ে যায়।বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আযম মিয়া জানান, ভুক্তভোগী সার্জেন্ট কোন অভিযোগ না করায় ছেলেটিকে ছেড়ে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ না থাকায় তার বিরুদ্ধে মামলা করা সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!