1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

চ্যালেঞ্জ মোকাবেলা করে আ.লীগ এগিয়ে যাবে: কাদের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৫১ বার পড়া হয়েছে

আ.লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চ্যালেঞ্জ মোকাবেলা করে আ.লীগ এ‌গিয়ে যাবে বলে। তি‌নি বলেন, বাংলাদেশে গত ৪৪ বছরের সৎ রাজনৈতিক নাম শেখ হা‌সিনা। সবচেয়ে সাহসী রাজনীতিক এর নাম শেখ হাসিনা।

আজ শুক্রবার বিকেলে ক্ষমতাসীন আ.লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

বাংলাদেশের গত ৪৪ বছরে সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা। বাংলাদেশের গত ৪৪ বছরে সবচেয়ে সফল কূটনৈতিক-এর নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত ৪৪ বছরে সবচেয়ে জনপ্রিয় নেত্রীর নাম শেখ হাসিনা। শেখ হাসিনা পলিটিশিয়ানের সীমানা পেরিয়ে তিনি আমাদের রাষ্ট্রনায়ক। হাসিনা সর্বক্ষণ লেগে আছেন বলে বাংলাদেশ নিশ্চিন্তে ঘুমাতে পারছে। এটাই হচ্ছে বাস্তবতা।

তি‌নি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছেন। জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদের। সে চ্যালেঞ্জ মোকাবেলা ক‌রে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এগিয়ে যাবে।

এবারের জাতীয় কাউন্সিলে আ.লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ, এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’।

দলটির সূত্রে জানা গেছে, আ.লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নেবেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশন ২১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

১৯৪৯ সালের ২৩ জুন রোজ গার্ডেনে জন্ম আ.লীগের। এখন ঐতিহ্যবাহী এই দলটির বয়স ৬৭ বছর। এ পর্যন্ত দলটির ২০টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর আগে দুই দিনব্যাপী আ.লীগের ২০তম জাতীয় সম্মেলন ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!