1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ঘুষের টাকা সহ দুদকের হাতে সাব-রেজিস্ট্রার আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ২১৪ বার পড়া হয়েছে

শেরপুরে শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকা সহ আটক করেছে দুদক।

আজ বুধবার সন্ধ্যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের তত্তাবধানে টিম লিডার সহকারি পরিচালক আতিকুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে নিজ কার্যালয়ের খাসকামড়া হতে আটক করা হয়।

দুদক কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রির বিনিময়ে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে সাব- রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়ার বিরুদ্ধে। এতে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছিলো সাধারণ মানুষ।

সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক টিম বেশ কিছুদিন যাবত শ্রীবরদী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ও সাব-রেজিস্ট্রারের ওপর নজরদারি করছিলো। এরই একপর্যায়ে বুধবার সন্ধ্যায় ঘুষের টাকা সহ হাতেনাতে সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে আটক করা হয়। তার ড্রয়ার হতে এসময় ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। পরে তাকে নিয়ে তার ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান শ্রীবরদী সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান ভুঁইয়াকে আটকের সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, ঘুষের নগদ ৯৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!