1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জে নাশকতাসহ ৯ মামলার পলাতক আসামী শিবির নেতা গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার নাশকতাসহ বিভিন্নঅপরাধের ৯টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামী শিবিরের সাবেক নেতা শাহীন প্রধান (৩২) কে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২ ডিসেম্বর সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাইবান্ধা শহর থেকে তাঁকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শিবির নেতা উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুস সামাদ প্রধানের ছেলে।

পুলিশ জানায়, ২০১৩ সালে গোবিন্দগঞ্জ উপজেলাধীন কোমরপুর এলাকায় যানবাহন ভাংচুর ও জ¦ালাও-পোড়াওসহ শতাধিক নাশকতার ঘটনা সংঘটিত হয়। এ সকল ঘটনা গ্রেফতারকৃত শিবির নেতা শাহীন প্রধানের নেতৃত্বে ঘটেছে। সে তখন বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শিবিরের সাধারণ সম্পাদক ছিল।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত শিবির নেতা শাহীন প্রধান নাশকতাসহ ৯টি মামলার পলাতক আসামী। দীর্ঘদিন সে আত্মগোপনে ছিল। পরে বিশেষ সুত্র থেকে খবর পেয়ে গোবিন্দগঞ্জ পুলিশ তাকে গাইবান্ধা শহর থেকে আটক করে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির নেতৃত্বে গত ২০১৩-১৪ সালে গোবিন্দগঞ্জ থানা এলাকার কোমরপুর এলাকায় যানবাহন ভাংচুর ও জ্বালাও -পোড়াওয়ের শতাধিক ঘটনা সংঘটিত হয়। তার বিরুদ্ধে জি আর ৩৪/১৫ , ৪৫/১৫, ৯৮১/১৪, ৬৯/১৫ , ৯৫০-ক/১৪, ৯৮২ক/১৪, এসটি ৩৯৬/১৬, এসটি ৩৬৮/১৬ নং মামলা গাইবান্ধা আদালতে বিচারাধীন আছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!