1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

গোবিন্দগঞ্জে ওয়াজ মাহফিলে হাতাহাতি ও গুলি বর্ষনের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ শতাধিক আসামী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজাহার ইউনিয়নের গোমড়া দীঘি গ্রামে প্রশাসনের অনুমতি ছাড়া আজিজুল হক জিহাদীর ইসলামী ওয়াজ মাহফিলে পুলিশের সাথে মুসল্লীদের হাতাহাতি ও পুলিশের গুলি বর্ষনের ঘটনায় তরুন উদ্যোক্তা,সফল মৎস্য চাষী, সংগঠক, নওগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের‍ কোষাধ্যক্ষ রিফাত তারিক,ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান আন্টুসহ প্রায় শতাধিক জনকে আসামী করা হয়েছে।
যার ভিতরে ২৯ জন নামধারী আসামী রয়েছে। যাদের মধ্যে ৫-৭ জন সরাসরি আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছে বলে জানা যায়। বাকি ৫০-৬০ জনকে অজ্ঞাতধারী হিসাবে আসামী হিসাবে দেখানো হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী গোবিন্দগঞ্জ থানা পুলিশ ৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতরা হলো বরশাও গ্রামের আলী আনছারের ছেলে রাজু আহম্মেদ (৩৫), রাজা বিরাট গ্রামের আব্দুল হাকিম মন্ডলের ছেলে মিসবাউল ইসলাম (৩২) ও বরশাও গ্রামের আব্দুল জলিল সরকারের ছেলে নয়ন আহম্মেদ সরকার (২৫)। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ফোনে রিফাত তারিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার সময় আমি শিহিপুর ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলাম। উক্ত ঘটনার সাথে আমার কোন প্রকার সম্পৃক্ততা নেই। এই মামলায় আমাকে ষড়যন্ত্রমূলক ফাঁসানো হয়েছে। মামলা থেকে আমার নাম প্রত্যাহার করা হোক।

এ ব্যাপারে সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উক্ত ঘটনায় মূল আসামীদের বাঁচাতে একটি কুচক্রী মহল আওয়ামী লীগ নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা দিয়েছে। আশাকরি তদন্তের মাধ্যমে প্রকৃত আসামীদের নাম বের হবে ও আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত নামগুলো মামলা থেকে প্রত্যাহার হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!