
গুয়াতেমালায় যাত্রীবাহী বাসের সঙ্গে লরি ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির পূর্বাঞ্চলীয় গুয়ালান শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি ও রয়টার্সের।আটলান্টিক উপকূলের কাছে গুয়াতেমালার একটি মহাসড়ক দিয়ে যাত্রীবাহী বাসটি মেক্সিকো সীমান্তের সান্তা এলেনা শহরে যাচ্ছিল। তবে দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।