1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

গাজীপুরে ডায়রিয়ায় ৫ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

গাজীপুরের দুই গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে তিন শতাধিক মানুষ। মহানগরের পূর্ব চান্দনা ও কাজীবাড়ি এলাকায় গত পাঁচ দিনে এ বিপুলসংখ্যক মানুষের ডায়রিয়া আক্রান্তের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: প্রণয় ভূষণ দাস জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৯৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। ৮ ডিসেম্বর হতে ১২ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ দিনে ৩০৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

গাজীপুরের সিভিল সার্জন ডা: মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরের দুই এলাকায় ডায়রিয়ায় শতাধিক লোকের আক্রান্তের সংবাদের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডা: দেবাশীষ সাহার নেতৃত্বে চিকিৎসকসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বেশ কয়েকটি স্থান থেকে পানির নমুনা নিয়ে গেছেন। সংগ্রহকৃত পানির নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় আইসিডিডিআরবিতে পাঠানো হবে। গাজীপুর সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (পানি) মো: নজরুল ইসলাম জানান, চার দিন ধরে ওই দু’টি এলাকায় পানি সরবরাহ লাইন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত পানি সরবরাহ লাইনে ত্রুটি পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!