1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

গাইবান্ধায় রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সোমবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এ নির্বাচনে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার একেএম সাইফুল আলম সাকা, নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম বাবু ও মো. নওশের আলম, নির্বাচন কমিশনের সচিব ছিলেন ইউএলও পাভেল রহমান।

রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার আতার সভাপতিত্বে ও সেক্রেটারী রেজাউল করিম রেজার সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ। শেষে রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের ১১ সদস্য বিশিষ্ট ২০২০-২০২২ সালের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পদাধিকার বলে মো. আতাউর রহমান সরকার আতা পুনঃরায় রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। নির্বাচিত কমিটির কর্মকর্তারা হচ্ছেন- ভাইস চেয়ারম্যান শাহ্ মাইনুল ইসলাম শিল্পু, সেক্রেটারী রেজাউল করিম রেজা, কার্যনির্বাহী সদস্য অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ফরহাদ রাব্বি, জিয়াউর রহমান হেনরী, মো. মোজাম্মেল হক। এছাড়া ইউনিটের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির গঠনের জন্য তিন জনকে মনোনীত করা হয়। মনোনীত সদস্যরা হচ্ছেন- সুলতানা ইসলাম ডলি, শাহ্ আহসান হাবিব রাজিব ও আ.স.ম রেজাউন্নবী রাজু।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!