1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

গাইবান্ধায় বাল্য বিয়ে পড়ানোর অপরাধে ভ্রাম্যমান আদালতে কাজীর ৬ মাসের কারাদন্ড

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

বাল্য বিয়ে পড়ানোর অপরাধে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর জামপাড়া গ্রামের বাসিন্দা বিবাহ রেজিস্টার (কাজী) মো. আব্দুল মোত্তালিব মীরকে আজ ১৪ ডিসেম্বর শনিবার সকালে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। কাজী আব্দুল মোত্তালিব মীর ওই গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।

লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদল জানান, তার ইউনিয়নের গোবিন্দপুর জামপাড়া গ্রামের সাজু মিয়ার মেয়ে শারমিন আকতার সাথী (১৬) এর সাথে পার্শ্ববর্তী কুপতলা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মোহাম্মদ সাজু মিয়ার ছেলে মাসুদ রানার (২২) গত শুক্রবার গভীর রাতে কাজী তার অফিসে বিয়ে পড়ান। বিষয়টি জানতে পেরে আশেপাশের লোকজন কাজীর বাড়ি ঘেরাও করে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে খবর পাঠান।

বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্তী শনিবার সকালে ঘটনাস্থলে যান এবং সেখানে নাবালিকাকে বিয়ে পড়ানোর বিষয়টি নিশ্চিত হন। এলাকার লোকজন উপজেলা নির্বাহী অফিসারকে জানান, ওই কাজী প্রায়ই এধরণের বিয়ে পড়ান। এতে গ্রামবাসির মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে সবার কথাবার্তা শোনার পর কাজী আব্দুল মোত্তালিব মীরকে ৬ মাসের কারাদন্ড দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!