1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষাজীবন ও আমাদের করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপ ও দুর্যোগকালিন শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান আজ ১১ ডিসেম্বর বুধবার গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বন্যায় ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং সংলাপের উদ্বোধন করেন। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর শিক্ষা কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় (ভারপ্রাপ্ত) উপ- পরিচালক খন্দকার মো. ইকবাল হোসেন, ইউনিসেফের রংপুর বিভাগীয় কর্মকর্তা জেসমিন হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, বিটিভির জেলা প্রতিনিধি আবেদুর রহমান স্বপন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী, ইউনিসেফ কর্মকর্তা সিফাতি ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ, অভিভাবক, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতিনিধি।

উল্লেখ্য, বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধা সদর উপজেলার ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ২ হাজার ১শ’ জন শিক্ষার্থীকে খাতা, কলম, ইরেজার, রঙ্গীন পেন্সিলসহ নানা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, ক্লাস্টারের সহকারি শিক্ষা অফিসার, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!