1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

গাইবান্ধায় দু’দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন

  • আপডেট হয়েছে : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি-সনাক এর যৌথ আয়োজনে এবং টিআইবির সহযোগিতায় আজ রোববার থেকে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে দু’দিনব্যাপী তথ্য মেলা উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে আজ ৮ ডিসেম্বর রোববার বিকেলে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা মঞ্চে সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়মের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী, ভারপ্রাপ্ত তথ্য অফিসার হায়দার আলী, অধ্যক্ষ মাজহার-উল-মান্নান, প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী প্রমুখ।

এছাড়া এ উপলক্ষে ভিডিও চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠাটির সঞ্চালনায় ছিলেন শিরিন আকতার। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি বিভাগের ৪০টি স্টল স্থাপন করা হয়। আগামীকাল সোমবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে তথ্য অধিকার আইন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্ববোধক গানের প্রতিযোগিতা, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী র‌্যালী, আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। সোমবারের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!