1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

কুড়িগ্রামে পৃথক ঘটনায় ২ শিশুসহ তিনজনের মৃত্যু

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে একই দিনে পৃথক দুইটি ঘটনায় রাজারহাট উপজেলায় দুইজন শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার রাজারহাট উপজেলার সদর ইউনিয়নে পৃথক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের নুরুল হকের ছেলে ইয়াকুব আলী (৮), একই এলাকার হোসেন আলীর ছেলে রাব্বী (৭) এবং একই ইউনিয়নের চাঁন্দামারী গ্রামের কৃষ্ণনন্দ রায়ের ছেলে অনুকুল চন্দ্র (৩২)।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামের দুই শিশু ইয়াকুব আলী ও হোসেন আলী নিখোঁজ হয়। পরবর্তীকালে সন্ধ্যার দিকে ওই শিশু দুইটির লাশ তাদের বাড়ির পার্শ্ববর্তী শাহালম মিয়ার পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতশত মানুষ শিশু দুইটির লাশ দেখতে পুকুর পাড়ে ভিড় জমায়।

তবে, শিশু দুইটির পরিবারের সদস্য ও স্থানীয়রা ধারণা করছেন, সকালে পুকুর পাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পা ফসকে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. যোবায়ের হোসেন বলেন, ‘পানিতে পড়ে অকালে দুটি নিষ্পাপ প্রাণের চলে যাওয়া দুঃখজনক। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি।’

এ দিকে, একই ইউনিয়নের চাঁন্দামারী গ্রামের কৃষ্ণনন্দ রায়ের ছেলে অনুকুল চন্দ্র বিকালের দিকে নিজ বাড়িতে বিদ্যুতের সুইচ লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে পরিবারের অন্য সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পথেই অনুকুল চন্দ্রের মৃত্যু হয়। পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহতের সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, ‘পৃথক এই দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!