1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

কাশ্মীরের মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার কারণে ভারত শাসিত কাশ্মীরের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্ট বাতিল করে দেয়া হচ্ছে।

অগাস্টে ভারত সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পর থেকে গত চার মাস ধরে সেখানকার মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারছে না। এ কারণে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করতে পারায় হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে।

মেসেজিং সেবাদানকারী হোয়াটসঅ্যাপের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ফেসবুক বলেছে ইন্টারনেট সংযোগ ফিরে পাওয়ার পর ব্যবহারকারীদের নতুন করে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হতে হবে।

বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ভারতে। সেখানে এই অ্যাপটি ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি।

হোয়াটসঅ্যাপের একজন মুখপাত্র বলেন, বিশ্বের সবখানে ব্যবহারকারীদের নিরাপদ যোগাযোগের সুবিধা দিতে চায় হোয়াটসঅ্যাপ। কিন্তু নিরাপত্তার খাতিরে কোনো অ্যাকাউন্ট ১২০ দিন নিষ্ক্রিয় থাকলে সেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়।

এই ঘটনা যখন ঘটে, ঐ অ্যাকাউন্টগুলো আপনা থেকেই সব গ্রুপ থেকে বের হয়ে যায়। ইন্টারনেট সংযোগ পাওয়ার পর আবার নতুন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে হবে তাদের।

অগাস্টে ভারত শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার পর থেকে সেখানকার সাধারণ মানুষের জন্য ইন্টারনেট সুবিধা দেয়া বন্ধ করে দিয়েছে ভারত সরকার।

কাশ্মীরে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্তকে সমর্থন করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহমানইয়াম জয়শঙ্কর বলেছেন, সামাজিক মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার করে সেখানকার মানুষের মধ্যে বিচ্ছিন্নতাবাদী মনোভাব তৈরি করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!