1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার মাদকমুক্ত ভবিষ্যৎ চাই? মাঠ ফিরিয়ে দিন, খেলাধুলা ফিরিয়ে দিন পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঐক্যফ্রন্টের বিক্ষোভে পুলিশের বাধা, ফের কর্মসূচি ঘোষণা

  • আপডেট হয়েছে : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের বিক্ষোভে মিছিলে বাধা দিয়েছে পুলিশ

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষ করে আসম আবদুর রবের নেতৃত্বে প্রেসক্লাবের দক্ষিণ থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর গেটের সামনে গেলে পুলিশ তাদের আর সামনে এগুতে দেয়নি।

পুলিশের বাধার প্রতিবাদে আগামীকাল ফের প্রতিবাদ বিক্ষোভের ঘোষণা দিয়েছে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা জেএসডি সভাপতি আসম আবদুর রব।

এর আগে সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্য’র আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রমুখ।

মান্না বলেন, ছাত্র আন্দোলনকে সবাই ভয় করে, এই সরকারও করছে। তাই বারবার হামলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজন এলে তারা কি বহিরাগত? এই ভবনে অভিভাবকরা যায় না? অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে না, সাধারণ ছাত্ররা যাবে না? অবশ্যই যাবে।

তিনি মুক্তিযোদ্ধা মঞ্চকে বহিরাগত বলে দাবি করে নূরের উপর মামলা প্রত্যাহারের দাবি জানান।

ডা. জাফরুল্লাহ বলেন, খালেদা জিয়া অনেক আগেই মুক্তি পেতেন। অভিযোগ প্রমানিত হয়নি। সাত বিচারক খালেদা জিয়ার রিপোর্ট পড়লেই অবশ্যই তাকে মুক্তি দিতেন। কিন্তু সাত বিচারক সেটা করেননি। এই কারণেই একদিন সাত বিচারককে মানুষ রাস্তায় এনে জবাব চাইবে বলেও মন্তব্য করেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!