1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

এসএ গেমস: বাংলাদেশকে স্বর্ণ এনে দিলেন সৌম্য-শান্তরা

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

নেপালে চলমান ১৩তম দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে নারী ক্রিকেটারদের পর স্বর্ণ জিতেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল (অনূর্ধ্ব ২৩)।

আজ সোমবার ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

আগেরদিন রবিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তবিহীন বাংলাদেশকে ৯ উইকেটে হারায় শ্রীলঙ্কা। তবে ফাইনালে এসে ঠিকই জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।

কীর্তিপুরে টস জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১২২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার হয়ে শাম্মু আসান সর্বোচ্চ ২৫ রান করেন। পাথুম নিসাঙ্কা (২২), নিশান মাদুসকা (১৬) এবং চারিথ আসালাঙ্কা (১২) ছাড়া লঙ্কার আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৪ ওভারে ২০ রান খরচায় ৩টি, তানভীর ইসলাম ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি এবং সুমন খান ও মেহেদী হাসান ১টি করে উইকেট লাভ করেন। শ্রীলঙ্কার তিন ব্যাটসম্যান রান আউটের শিকার হন।

জবাব দিতে নেমে ১১ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে ১২৫ রান করে বাংলাদেশ।

সৌম্য সরকার এবং সাইফ হাসান ওপেনিং জুটিতে সংগ্রহ করেন ৪৪ রান। সৌম্য ২৭ রান করে আউট হন। এছাড়া সাইফ ৩৩ রান করে রান আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শান্ত। শান্ত ৩৫ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ইয়াসির আলী রাব্বী খেলেন ১৯ রানের ইনিংস।

এর আগে রবিবার শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে হারিয়ে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সূত্র: ইউএনবি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!