1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা।

উখিয়ায় বিজিবির সঙ্গে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালীর নলবুনয়া এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সঙ্গে গোলাগুলিতে দুই রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার ভোরে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিদ্দিক (৩০) ও শাহাজান (৩৬)।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ জানান, ভোরে পালংখালীর নলবনিয়া এলাকা সংলগ্ন সীমান্তের নাফনদী পার হয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান টেকনাফে ঢুকবে, গোপন সূত্রে এমন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়।

এ সময় কয়েকজন লোক আসতে দেখে সন্দেহ হলে বিজিবির তাদের দাঁড়ানোর সিগন্যাল দেয়।  ইয়াবাকারবারিরা না থেমে উল্টো বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ইয়াবাকারবারিরা পিছু হটলে, ঘটনাস্থল থেকে দু’জন রোহিঙ্গা ইয়াবাকারবারির মরদেহ এবং ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।

উখিয়া থানার কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!