1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু

আর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না: ফখরুল

  • আপডেট হয়েছে : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্বৃত্তায়ন করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। আমি একটা কথা পরিষ্কার করে বলছি, আমাদের আর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। দেশে মানুষ জেগে উঠেছে।

আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের অধিকার আদায় করবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার সারা দেশে এবং ঢাকা মহানগরের সকল থানায় থানায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা।

আজ সকাল ১০টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সমাবেশ হয়। তাতে অংশ নেন বিএনপি মহাসচিব যুগ্ম মহাসচিবসহ, ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহবায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিবরা।

পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, দেশে সব কিছুর দাম বেড়ে গেছে। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা হচ্ছে। সম্পদ লুটপাট করে দেশটাকে ফোকলা করে দেয়া হচ্ছে। গত কয়েক বছরে বাংলাদেশ থেকে যে টাকা পাচার হয়েছে সারা পৃথিবীর কোনো দেশ থেকে কখনো এমন টাকা পাচার হয়েছে কি না আমার জানা নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!