1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

আমিরাতের ড্রোন হামলায় নারীসহ নিহত ১১

  • আপডেট হয়েছে : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

লিবিয়ায় খলিফা হাফতারের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতের ড্রোন হামলায় ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৯ জন শিশু ও ২ জন নারী। ওই নারীদের মধ্যে একজন ছিলেন গর্ভবতী।

গতকাল রোববার ড্রোন এহামলার ঘটনা ঘটে। লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত সরকারের সঙ্গে সম্পৃক্ত বুরকান আল-গজবের অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানায় তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।

প্রতিবেদনে স্থানীয় একটি হাসপাতালের বরাত দিয়ে বলা হয়, হাসপাতালে ৯ শিশু ও ২ নারীর মরদেহ আনা হয়েছে।

খলিফা হাফতারের সমর্থনে সংযুক্ত আরব আমিরাত লিবিয়ার মারজুক শহরে এ হামলা চালায় বলে উল্লেখ করা হয় খবরে।

এ বছরের নভেম্বরেও সংযুক্ত আরব আমিরাত লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বিস্কুট কারখানায় হামলা চালিয়েছিল। সেখানেও বেশ কয়েকজন নিহত হয়েছিলেন।

খলিফা হাফতারের সমর্থনে সংযুক্ত আরব আমিরাত অব্যাহতভাবে লিবিয়ায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে দেশটির জাতিসংঘ স্বীকৃত সরকার। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে আমিরাত।

এ বছরের এপ্রিলে ইস্টার্ন লিবিয়ান ফোর্সের নেতা খলিফা হাফতার ত্রিপোলি দখলে অভিযান পরিচালনা করেছিলেন। সেসময় তার ত্রিপোলি দখলের স্বপ্ন পূরণ না হলেও এরপর থেকে দেশটিতে সংঘাতের ঘটনা বেড়েই চলেছে।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, এ অভিযান শুরুর পর থেকে কমপক্ষে ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছে ৫ হাজারেরও বেশি মানুষ। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির মৃত্যুর পর থেকেই ক্ষমতা দখলকে কেন্দ্র করে স্পষ্ট দু’টি ভাগে বিভক্ত হয়ে গেছে লিবিয়া। একটি লিবিয়ার পূর্বাঞ্চলকেন্দ্রীক। মিশর ও সংযুক্ত আরব আমিরাত এদের সমর্থন দিয়ে যাচ্ছে। আরেকটি হলো রাজধানী ত্রিপোলিতে। বৈধ সরকার হিসেবে যাদের রয়েছে জাতিসংঘের স্বীকৃতি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!