1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

আমার মৃতদেহের উপর দিয়ে এনআরসি করতে হবে: মমতা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি ক্ষমতায় এসে নিজেকে আকাশের থেকে বড় ভাবছে। সূর্য, চাঁদ সবার থেকে বড় ভাবছে। সবকা সাথ নেহি রহেগা তো সবকা বিকাশ ক্যায়সে হোগা? সিএবি-এআরসি ললিপপের এপিঠ-ওপিঠ। প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমার মৃতদেহের উপর দিয়ে এনআরসি ও ক্যাব করতে হবে।

আজ দুপুরে ধর্মতলায় বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয় মিছিল। কলকাতার জওহরলাল নেহরু রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে মিছিল পৌঁছয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। মিছিল শেষের পর জনসভা থেকে বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে নিশানা করেন দিল্লির বিজেপি সরকারকেও।

জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগেন, রাজ্যে রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট জানান, কোনও বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ চাই না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এরাজ্যের পুলিসই অশান্তি থামাবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, পোস্ট অফিস, ট্রেনে আগুন দেবেন না। রাস্তা অবরোধ করবেন না। সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছে। সাধারণ মানুষের অসুবিধা করবেন না। যারা আপনাদের পাশে আছে, তাদের বিরেধিতা কেন করছেন? এই লড়াই কোনও একটি ধর্ম, বর্ণ, জাতির লড়াই নয়। এ লড়াই দেশবাসীর লড়াই।” গণতান্ত্রিক পথে আন্দোলন করার ডাক দেন তিনি। সতর্ক করেন, “কেউ কেউ নিজের আখের গোছানোর জন্য অশান্তি পাকাচ্ছে। টাকার বদলে কেউ কেউ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কোনও কোনও জায়গায় অশান্তি পাকাচ্ছেন কোনও রকম প্ররোচনায়, ফাঁদে পা না দিতে সাবধান করেন মুখ্যমন্ত্রী। সূত্র- জি ২৪।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!