1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

‘অবৈধ সম্পদ অর্জনকারীদের সুখে থাকতে দেবে না দুদক’

  • আপডেট হয়েছে : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক) জনগণের অর্থ আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনকারীদের সুখে থাকতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ সোমবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগণের সম্পদ অবৈধভাবে দখল করে যারা সুখে রয়েছেন, তাদের বলতে চাই- দুদক সে ব্যবস্থা রাখবে না। তারা যেখানেই থাকুক না কেন, দুদক তাদের পেছনে রয়েছে। তাদের অবৈধ সম্পদ দুদক শান্তিতে ভোগ করতে দেবে না।

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে।

ইকবাল মাহমুদ বলেন, জনগণের সম্পদ অবৈধভাবে দখল করে যারা সুখে রয়েছেন, তাদের বলতে চাই- দুদক সে ব্যবস্থা রাখবে না। তারা যেখানেই থাকুক না কেন, দুদক তাদের পেছনে রয়েছে। তাদের অবৈধ অর্জন দুদক শান্তিতে ভোগ করতে দেবে না।

তিনি বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি একটি বৈশ্বিক সমস্যা। এর সমাধান কোনো প্রতিষ্ঠান, সরকার বা গোষ্ঠীর পক্ষে একা সম্ভব নয়। সব শ্রেণী-পেশার মানুষ যদি পূর্ণ আন্তরিক হয়, তাহলে দুর্নীতি প্রতিরোধ ও দমন সম্ভব।

দুর্নীতিবিরোধী দিবসের দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ অন্যরা।

সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, আগামী প্রজন্মকে সামনে রেখে ও দেশকে দুর্নীতিমুক্ত করতে সবাইকে এটির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক সংস্থার মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী ও গণস্বাক্ষরতার আয়োজন করেছে। যা আজ সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। একইসঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শাহবাগ মোড় পর্যন্ত মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার সকাল পৌনে ১১টায় দিবসটি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে দুদকের সততা সংঘের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!