
পুলিশের চোখে ধুলো দেওয়ার নিত্য নতুন পন্থা আবিষ্কার করছে দুষ্কৃতিরা। পুলিশও অবশ্য কোনও ফাঁক রাখছে না অপরাধীদের ধরতে।
সম্প্রতি ভারতের মুম্বাই বিমানবন্দরে তেমন এক চালাক বিমানবালাকে গ্রেফতার করেছে সেখানাকার পুলিশ। দুবাই থেকে মুম্বাই এসেছিলেন তিনি। তাঁর থেকে প্রায় ৪ কেজির বেআইনি সোনা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, এই সোনার বাজার দর প্রায় ১ কোটি টাকা। বিমানবন্দরের কর্মকর্তা জানিয়েছেন ব্যাগে অন্তর্বাসের মধ্যে সোনা লুকিয়ে পাচার করছিলেন এই বিমানবালা।
জিজ্ঞাসাবাদের সময়ে বিমানবালা স্বীকার করেন সোনা পাচারের জন্যে তাঁকে দুবাইয়ের এক বাসিন্দা নগদ ৬০ হাজার টাকা দিয়েছিলেন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। সূত্র: এই সময়।