1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৯ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে মেধার জয়: ট্যালেন্টপুলে প্রথম জান্নাতুল নেসা সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে নব-নির্বাচিত এমপির মতবিনিময় তারাগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২টি সিম ও ২০টি অ্যাপ পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম

অনুপ্রবেশকারীরা বাংলাদেশি না হলে বিদায় করে দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতীয় সীমান্ত দিয়ে যারা ইতোমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে, তারা বাংলাদেশি না হলে বিদায় করে দেওয়া হবে।

বুধবার বেলা ২টায় সিলেট নগর ভবনে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহ্বায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, নিটল মোটরসের বাস ডিভিশনের প্রোডাক্ট প্রেসিডেন্ট মো. জাফর উল্লাহ, সিলেট চেম্বারের পরিচালক ও নিটল মোটরসের ডিলার এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।

আবদুল মোমেন বলেন, ভারত সরকার জানিয়েছে, জোর করে কাউকে পুশব্যাক করাবে না।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে নগর এক্সপ্রেস বাস সার্ভিস চালু হয়েছে। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। যা নগরবাসীর জন্য সুবিধাজনক হবে বলে আমার প্রত্যাশা।

সিলেটে পরিবহন সংকট দূর করতে নগর এক্সপ্রেস চালু করেছে সিলেট সিটি করপোরেশন। প্রাথমিকভাবে নগর ও এর আশপাশের এলাকার লোকজনকে সেবা দিতে ৪১টি বাস নিয়ে নগর এক্সপ্রেস যাত্রা শুরু করবে। ইতোমধ্যে দক্ষ চালক ও সুপাভাইজার নিয়োগ সম্পন্ন হয়েছে। ভাড়াও নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা টিকিট কেটে সেবা গ্রহণ করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!