1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

অধ্যক্ষের কক্ষে বিষপানে কলেজ ছাত্রীর মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় মায়ের উপস্থিতিতে কলেজ অধ্যক্ষের কক্ষে বিষপানে এক ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

গতকাল মঙ্গলবার নুপুর খাতুন (১৭) নামের ওই ছাত্রী আত্মহত্যা করে।

নিহত নুপুর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার হরিনারায়ন পুর গ্রামের বাবুল হোসেন বিশ্বাসের কন্যা ও হরিনারায়ন পুর দোয়ারকা দাস মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য কলেজ টেস্ট পরীক্ষায় অংশ নেন নুপুর। কয়েকদিন আগে দেয়া পরীক্ষার ফলে চার বিষয়ে অকৃতকার্য হলেও পরিবারকে জানায়নি নুপুর।

পরে মা লাবনী খাতুন নুপুরকে সাথে নিয়ে কলেজ অধ্যক্ষর কাছে পরীক্ষার ফল জানতে গেলে ওই সময় অধ্যক্ষ্যের কক্ষেই বিষপান করে নুপুর। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইবি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম। তিনি জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!