মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

হৃত্বিককে ‘ভালোবাসা’র অপরাধে স্ত্রীকে খুন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৬৬ বার পড়া হয়েছে

স্ত্রী বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের অন্ধ ভক্ত। সারাদিন মুখে হৃত্বিক-স্তুতি। স্ত্রীর এমন আচরণ মেনে নিতে পারেননি আমেরিকায় বসবাসকারী ৩৩ বছর বয়সী এই ভারতীয় বংশোদ্ভূত। হিংসার বশবর্তী হয়ে ছুরি মেরে স্ত্রীকে হত্যা করে নিজেও গলায় ফাঁস লাগালেন এই যুবক।

দ্য নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী ক্যুইনস-এর বাসিন্দা দীনেশ্বর বুধিদাত তাঁর ২৭ বছরের স্ত্রী ডোন ডোজয়কে লাগাতার ছুরির আঘাত করে হত্যা করেন। তারপর গলায় ফাঁস লাগিয়ে একটি গাছের থেকে ঝুলে পড়েন নিজেও। ঘটনাটি ঘটেছে শুক্রবার।

পুলিশি জেরায় ডোজয়ের বন্ধুরা জানিয়েছেন, ডোন হৃত্বিক রোশনের জন্যে পাগল ছিলেন। আর তাঁর স্বামী এটা কোনওদিনই মেনে নিতে পারতেন না। মাঝে মধ্যেই এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও হত। ওজোন পার্কে জেমিনি আলট্রা লাউঞ্জে ডোজয়ের সহকর্মী, কারাওকে শিল্পী ৫২ বছরের মালা রামধানি জানিয়েছেন, বাড়িতে বসে হৃত্বিকের ছবি দেখলে বা গান শুনলেও খুব অশান্তি করতেন দীনেশ্বর বুধিদাত।

স্ত্রীকে হত্যা করার পর শালীকে ফোন করে অপরাধের কথা স্বীকার করেন দীনেশ্বর বুধিদাত। সূত্র- এই সময়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft