1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

৩০টি বেসরকারি টিভি বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেলিভিশনসহ দেশের ৩০টি বেসরকারি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য আহসানুল ইসলামের (টিপু) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ‘৪৫টি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে অনুমতি প্রদান করা হয়েছে। এরমধ্যে ৩০টি চ্যানেল সম্প্রচার করছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গত ৩০ মে থেকে এবং ১ অক্টোবর থেকে ৩০টি বেসরকারি টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করছে।’

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের একমাত্র সরকারি মালিকানাধীন বেতার কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বেতার, ঢাকাসহ সারাদেশে বাংলাদেশ বেতারের ১৫টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে। বর্তমানে বাংলাদেশ বেতারের প্রচারের পরিধি ও সময় উভয়ই আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বেসরকারি মালিকানাধীন এফএম বেতারকেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য ২৮টি প্রতিষ্ঠানকে পরীক্ষামূলক লাইসেন্স প্রদান করা হয়েছে। এরমধ্যে ২৩টি বেতারকেন্দ্রের সম্প্রচার কার্যক্রম চলমান রয়েছে। বাকী ৫টি প্রতিষ্ঠানের সম্প্রচার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনার জন্য মোট ৩২টি পরীক্ষামূলক লাইসেন্স প্রদান করা হয়েছে। এরমধ্যে ১টি সরকারি এবং ৩১টি এনজিও ভিত্তিক প্রতিষ্ঠান। সরকারি কমিউিনিটি রেডিওটি ‘কৃষি রেডিও’ নামে কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি তথ্য সার্ভিস কর্তৃক পরিচালিত। ৩২টি কমিউনিটি রেডিও’র মধ্যে ১৮টি কমিউনিটি রেডিও’র সম্প্রচার কার্যক্রম চলমান রয়েছে। বাকী ১৩টি কমিউনিটি রেডিও সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। সূত্র: বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!