1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ছাত্রলীগ কর্মী নিহত

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। তবে পুলিশের দাবি, নিহতরা ছিনতাইকারী।

আজ শনিবার ভোররাতে শহরের বাইপাস সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শহরের মুনজিতপুর এলাকার মইনুল ইসলামের ছেলে দ্বীপ (২২) ও সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (২৮)। শহরের মুনজিতপুর এলাকায় ভাড়া বাড়িতে তিনি বসবাস করতেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, সম্প্রতি সাতক্ষীরার কালিগঞ্জে বিকাশের ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় তাদের গ্রেফতার করে কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ। তারা স্বীকার করে ছিনতাইয়ের সঙ্গে তারা জড়িত। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, অভিযানকালে ভোররাতে বাইপাস সড়ক এলাকায় অন্যান্য সহযোগীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ও তাদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ছিনতাকারী দ্বীপ ও সাইফুল নিহত হন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি, তিনটি গুলির খোসা ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নিহত দ্বীপ ও সাইফুল ছাত্রলীগের কর্মী। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করেছিল পুলিশ। কেন এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!