
কুমিল্লার সদর দক্ষিণের সুয়াগাজীতে পুলিশের মাইক্রোবাসের সাথে ট্রাকের সংঘর্ষে পুলিশ কনস্টেবেল নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।
আহতরা হলেন- এএসআই মহসিন মিয়া, কন্সটেবল ইছমাইল হোসেন এবং মাইক্রোচালক এরশাদ মিয়া।
আজ মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় এএসআইসহ আরও তিনজন আহত হয়েছেন। কন্সটেবল নুর হোসেন লক্ষীপুর সদর উপজেলার ওয়াহিদপুর গ্রামের আবদুল হকের ছেলে।
সদর দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ‘রাতে থানার একটি টহলদল মহাসড়কের ওই এলাকায় ডিউটিতে করছিল। সড়কে চট্টগ্রামগামী একটি ট্রাক পুলিশের মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে কনস্টেবলে নুর হোসেন ঘটনাস্থলেই মারা যায় এবং আরও তিনজন গুরুতর আহত হয়।
আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে ওসি বলেন, হাইওয়ে পুলিশ ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে।