1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেখ হাসিনার নিরাপত্তা খতিয়ে দেখতে ইডেনে বিশেষ প্রতিনিধি দল

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

হাতে সময় আর মাত্র এক সপ্তাহ। ভারতের মাটিতে প্রথম দিন-রাতের টেস্টের আগে স্বাভাবিকভাবেই সাজো-সাজো রব ইডেন গার্ডেন্সে। দেশের সাবেক জীবিত টেস্ট অধিনায়করা থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের ফ্যাব-ফাইভ। ঐতিহাসিক টেস্ট ঘিরে নয়া বোর্ড সভাপতির শহরে বসবে চাঁদের হাট। দেশের মাটিতে প্রথম পিঙ্ক বল টেস্টে ক্রিকেটের নন্দনকাননে আমন্ত্রিত অতিথির তালিকা এখানেই শেষ নয়।

দেশের ক্রিকেট দলের প্রথম পিঙ্ক বল টেস্টের অভিজ্ঞতা স্বয়ং চাক্ষুষ করতে ইডেনের ভিভিআই পি বক্সে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেল বাজিয়ে অভিজাত ইডেনে ঐতিহাসিক টেস্টের সূচনা করবেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। ক্রিকেটের নন্দনকাননে বাংলাদেশ প্রধানমন্ত্রীর জন্য স্বাভাবিকভাবেই বরাদ্দ থাকবে নিরাপত্তার বজ্র আঁটুনি। ম্যাচ শুরুর এক সপ্তাহ আগে তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার ইডেনে ঘুরে এল বাংলাদেশের এক বিশেষ নিরাপত্তা প্রতিনিধি দল। বাংলাদেশের ডেপুটি হাই-কমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে ১৩ সদস্যের এক প্রতিনিধি দল এদিন সিএবি’তে একটি বৈঠক করেন সচিব অভিষেক ডালমিয়ার সঙ্গে। এছাড়াও হাজির ছিলেন অন্যান্য কর্মকর্তারা।

বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু ছিল বাংলাদেশ প্রধানমন্ত্রীর নিরাপত্তার দিকটি। সচিব অভিষেক ডালমিয়া ছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিএবি সহ-সভাপতি নরেশ ওঝা, যুগ্ম-সচিব দেবব্রত দাস ও অন্যান্য কর্মকর্তারা। প্রাথমিকভাবে আলোচনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খুশি বাংলাদেশের প্রতিনিধি দল। বৈঠকের পাশাপাশি এদিন ইডেনের গ্যালারি ও ভিভিআইপি বক্স পরিদর্শন করেন প্রতিনিধি দল।

উল্লেখ্য, ঐতিহাসিক ম্যাচ নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে। অনলাইনে ম্যাচের প্রথম তিন দিনের টিকিট ইতিমধ্যেই নিঃশেষিত। ক্লাব ও বিভিন্ন সংস্থাগুলিও নিজেদের কোটার টিকিট তুলে নিতে প্রবল আগ্রহী। সুতরাং, পরে কাউন্টারে বিক্রির মতো টিকিট কত অবশিষ্ট থাকবে তা নিয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু বলতে পারছেননা সিএবি কর্তারা। বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে যে, ১৯ নভেম্বরের পর বলা যাবে আদৌ কাউন্টারে কোনও টিকিট বিক্রি হবে কিনা। যদি কাউন্টার থেকে টিকিট বিক্রি হয় তবে সেটা সিএবি’র তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

এদিকে ইন্দোরে তিনদিনের মধ্যেই প্রথম টেস্ট জিতে নেওয়ায় প্রথম দিন-রাতের জন্য বিরাটরা বড়তি দু’দিন পিঙ্ক বলে অনুশীলন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। রবিবার থেকেই প্র্যাকটিসে নেমে পড়বেন ভারতীয় ক্রিকেটাররা। সূত্র- কলকাতা ২৪x৭।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!