1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শাকিব খানকে ১০ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

নকশা না মেনে বাড়ি নির্মান করায় বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে রাজধানীর নিকেতনে নকশা না মেনে বাড়ি নির্মাণের অভিযোগে তাকে এই জরিমানা করা হয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক।

দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিককে তিনি বলেন, ‌‘বিষয়টি কি হলো, বুঝলাম না। খুব সামান্য একটা কারণে… আমার বাসার বারান্দায় যে ক্যান্টিলিভার ১ ফিট বের হয়ে আছে, তার জন্য ১০ লাখ টাকা জরিমানা।’

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এটা কেমন জরিমানা? আমার নকশায় যদি গুরুতর সমস্যা থাকে, তবে অন্তত আমাকে নোটিশ দিক। দরকার হলে আমি তা সংশোধন করব। কিন্তু কোনও কথা নাই বার্তা নাই, এসেই বলেন, এটা বের হয়ে আছে ১০ লাখ টাকা জরিমানা। না দিলে সবাই অ্যারেস্ট। বাসায় কেউ কি ১০ লাখ টাকা নিয়ে বসে থাকে?’

এখন দেশের বাইরে আছেন শাকিব খান। সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে বসেছিল ভারতীয় তারকাদের মেলা। সেখানে একমাত্র বাংলাদেশি তারকা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!